1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
প্রাইভেট মেডিক্যালের চিকিৎসার খরচ নির্ধারণ করবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

প্রাইভেট মেডিক্যালের চিকিৎসার খরচ নির্ধারণ করবে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫২০ বার ভিউ

ঢাকা সংবাদাতা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রাইভেট বা বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ একেক হাসপাতালে একেক রকম। যার কারণে সাধারণ মানুষকে এসব হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই সরকার প্রাইভেট এসব হাসপাতালের খরচ নির্ধারণ করে দেবে।রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘চিকিৎসা সেবায় দেশের প্রাইভেট খাতের সংযুক্তি’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্যসেবা বিনা মূল্যেই দেওয়া হয়। চিকিৎসা সেবা নিতে মানুষের এত বেশি টাকা খরচের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে— বিদেশে চিকিৎসা নেওয়া, দেশের প্রাইভেট মেডিক্যাল সেবার মাধ্যমে বা ওষুধ কেনার মাধ্যমে।’

দেশের প্রাইভেট মেডিক্যাল সার্ভিস চিকিৎসা ক্ষেত্রে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘তবে একেক হাসপাতালের একেক রকম চার্জ সাধারণ মানুষের ভোগান্তির আরেকটি কারণ হয়েছে। এ কারণে সরকার দেশের প্রাইভেট মেডিক্যাল সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে, একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে।’ অল্প সময়ের মধ্যেই দেশের প্রাইভেট মেডিক্যালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে দেশের আনাচে-কানাচে প্রাইভেট ক্লিনিক স্থাপিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে প্রাইভেট ক্লিনিকে ছেয়ে গেছে। এই ক্লিনিকগুলোর কিছু মানসম্পন্ন সেবা দিলেও বহু সংখ্যক ক্লিনিকে মান সম্পন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। এসব ক্লিনিকের ভালো মানের চিকিৎসা সরঞ্জামাদিও নেই। দেশজুড়ে মাশরুমের মতো গজিয়ে ওঠা এ সকল মানহীন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। খুব দ্রুতই ক্লিনিক সেবার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে। এই মানদণ্ড বজায় না থাকলে সেই সব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানসহ দেশের বিভিন্ন প্রাইভেট মেডিক্যাল হাসপাতালের প্রতিনিধিরা।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *