1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিলেট নগরে ২০ হাজার মানুষকে দেয়া হবে খাদ্য সহায়তা - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিলেট নগরে ২০ হাজার মানুষকে দেয়া হবে খাদ্য সহায়তা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫৪৮ বার ভিউ

নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমণ রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধের এই সময়ে নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাড়াচ্ছে সিসিক। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে একযোগে এই সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) থেকে এক যোগে সিসিকের ২৭টি ওয়ার্ডে শুরু হবে এই সহায়তা কার্যক্রম। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমনের উর্ধ্বগতির এই সময়ে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ মেনে চলতে আমরা সাধারণ মানুষকে উদ্বোদ্ধ করছি। নানা ধরণের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি। আইনশৃংখলা বাহিনী কঠোর অবস্থানে আছেন। তবুও করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানো যাচ্ছে না।

তিনি বলেন, বিধি-নিষেধের এই সময়ে সিলেট মহানগরের নিম্ন আয়ের কর্মহীন মানুষের খাবার সংকট দেখা দিয়েছে। সরকারও বিষয়টিতে দৃষ্টি দিয়েছেন। সরকারী অরুদানের পাশাপাশি সিসিকের নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে আমরা বিশ হাজার মানুষকে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নিয়ে আসছি।

সহায়তার মধ্যে প্রতিটি পরিবারের জন্য থাকবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ডাল ও লবন ১ কেজি করে এবং ১টি করে সাবান। এ কর্মসূচির জন্য নগদ ২৫ লাখ টাকা এবং ৫০ টন চাল বরাদ্দ পেয়েছে সিসিক। সরকারি বরাদ্দে ৫ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া যাবে। আরো পনের হাজার পরিবারকে এই কর্মসূচীর আওতায় আনতে সিলেট সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করা হবে।

এছাড়া ৩৩৩ নম্বরে কল দিয়েও সহায়তা চাইতে পারবেন সহায়তা প্রত্যাশিরা। সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন স্থানীয়ভাবে যাচাই বাছাই করে এই সহায়তা প্রদান করবে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *