1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
হিজাবের প্রাধান্য পাচ্ছে মার্জিত ফ্যাশনে - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

হিজাবের প্রাধান্য পাচ্ছে মার্জিত ফ্যাশনে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৭২ বার ভিউ

জাহান ইভা : বর্তমান সময়ে ফ্যাশনে তরুণীদের মনে বেশ জায়গা করে নিয়েছে হিজাব। এটাকে বিভিন্ন স্টাইলে মাথায় পেঁচিয়ে নিচ্ছেন তরুণীরা। স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও সহজেই হিজাব বানানো যায়। রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে আমাদের অনেক বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। তাই আপনি যদি চান বা পছন্দ করেন তাহলে এবার রোজার ফ্যাশনে হিজাবকে প্রাধান্য দিতে পারেন।
সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। যারা হিজাব পরা শুরু করেছেন তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। এজন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন।
যারা হিজাব পরেন প্রতিদিনকার হিজাবের স্টাইল হিসেবে শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ এবং সহজও বটে।
কিছু দরকারি টিপস :
১. হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।২. যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্নভাবে অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।
৩. বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।৪. যারা নতুন পরা শুরু করেছেন, হয়তো বা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে গরম ভাবও কমে যাবে।
৫. ছোট চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে ইনার ক্যাপ ব্যবহার করুন। এতে বেশি গরম মনে হলে নিজেই পছন্দমতো সুতির কাপড় কিনে বানিয়ে নিতে পারেন।
৬. খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না। কারণ, খুব পাতলা হিজাব দেখতে শোভন লাগে না। আর সার্টিনের হিজাবে অনেক গরম লাগে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *