1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার গরুর হাট এলাকায় নির্মাণাধীন আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার (২৮ জুন) বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে চলমান কাজের অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর জন্য টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণে সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ। প্রতিটি উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান নিশ্চিত করে সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন, যান চলাচল সহজ করা এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রাজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী বিজিত দে’সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *