1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ভ্যাকসিন নেয়ার পরও হতে পারে করোনা - স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

ভ্যাকসিন নেয়ার পরও হতে পারে করোনা – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪২৭ বার ভিউ

ঢাকা সংবাদাতা :  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনার ভ্যাকসিন নেয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন নেয়ার পর ধারণা হয়েছে ‘আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না’। বিষয়টি আসলে তা নয়। ভ্যাকসিন নেয়া হলেই সঙ্গে সঙ্গে করোনা মুক্ত হওয়া যায় না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলে সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

তিনি বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর গাইড লাইন অনুযায়ী সকলেই করোনা মোকাবিলায় কাজ করেছি। করোনা মোকাবিলায় প্রথমত মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি। কিন্তু মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরত্ব বজায় রাখছি না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *