1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
জয়পুরহাটে বাড়ির মালিককে হত্যার অভিযোগে ভাড়াটিয়া নারী গ্রেপ্তার - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

জয়পুরহাটে বাড়ির মালিককে হত্যার অভিযোগে ভাড়াটিয়া নারী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪১৫ বার ভিউ

জয়পুরহাট সংবাদাতা :  জয়পুরহাট পৌর শহরের রূপনগর এলাকায় বাড়ির মালিক শেফালি বেওয়াকে (৬৫) হত্যার অভিযোগে তার বাড়ির ভাড়াটিয়া ঝর্ণা আক্তার নিলাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝর্ণা আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মুনসুর খাঁনের স্ত্রী। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের রূপনগর এলাকার মৃত সোলায়মান আলীর স্ত্রী শেফালি বেওয়া ২ মেয়েকে বিয়ে দেওয়ার পর নিজ বাড়িতে একা বসবাস করতেন। ওই বৃদ্ধার বাড়িতে কয়েক বছর থেকে নিলা একাই ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। সম্প্রতি ঝর্ণা আক্তার নিলা জর্ডানে যাওয়ার জন্য বাড়ির মালিক শেফালির কাছ থেকে টাকা চান। গত ১৩ মার্চ শেফালি একটি গরু বিক্রয়ের জন্য বায়না হিসেবে ৩০ হাজার টাকা নেওয়ার পর ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে পরদিন সকালে ঝর্ণা বিষয়টি বৃদ্ধার পরিবারকে জানান।

এটা একটি স্বাভাবিক মৃত্যু জেনে পারিবারিকভাবে শেফালির মৃতদেহ দাফন করা হয়। পরে ঝর্ণার গতিবিধি ও আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তার ঘটনার বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে নিলা ১৫ মার্চ রাতে স্বীকার করে যে, বিদেশ যাওয়ার টাকার জন্য ওই ৩০ হাজার টাকা নিতে গেলে বৃদ্ধা শেফালি বাধা দেন। এতে বাধ্য হয়ে নিলা মসলা বাঁটার নোড়া দিয়ে মাথা ও মুখে আঘাত করে বৃদ্ধা শেফালিকে হত্যা করেন। পরদিন ১৬ মার্চ সকালে স্থানীয়রা ঝর্ণাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ৩০ হাজার টাকাসহ ঝর্ণা আক্তার নিলাকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ব্যাপারে শেফালির ভাই জালাল শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। আইনগত ব্যবস্থাসহ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *