1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিলেটে লন্ডন থেকে আসা ১৫২ যাত্রী কোয়ারেন্টিনে - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিলেটে লন্ডন থেকে আসা ১৫২ যাত্রী কোয়ারেন্টিনে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫০২ বার ভিউ

ওসমানী বিমানবন্দর প্রতিনিধি : সিলেটে লন্ডন ফেরত আরও ১৫২ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৫ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ১৫২ যাত্রীর মধ্যে ১৪৭ জনকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ১০টি হোটেলে পাঠানো হয়েছে। এছাড়া ৫ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।

আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত সকল যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২০ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলি গেটে ৩১ জন, হোটেল লা রোজে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ৩ জন ও রয়েল প্লাম হোটেলে ১০ জন রয়েছেন। এছাড়া ৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *