1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
এলপি গ্যাসের দাম বাড়ল - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

এলপি গ্যাসের দাম বাড়ল

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৩৮ বার ভিউ

ঢাকা অফিস : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম আবারও বেড়েছে। মে মাসের তুলনায় জুনে দাম কিছুটা কমলেও জুলাইয়ে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বাড়তি দামে কিনতে হবে এই গ্যাস। দাম বাড়িয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি প্রজ্ঞাপন জারি করেছে।
ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপি গ্যাসের খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৭৪ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসের জন্য প্রযোজ্য হবে। নতুন দাম অনুযায়ী জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯১ টাকা; যা জুনে ছিল ৮৪২ টাকা এবং মে মাসে ৯০৬ টাকা ছিল।
নতুন দামে এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪০৮ টাকা, সাড়ে ১২ কেজি ৯২৮ টাকা, ১৫ কেজি ১১১৪ টাকা, ১৬ কেজি ১১৮৮ টাকা, ১৮ কেজি ১৩৩৭ টাকা, ২০ কেজি ১৪৮৫ টাকা, ২২ কেজি ১৬৩৩ টাকা, ২৫ কেজি ১৮৫৬ টাকা, ৩০ কেজি ২২২৮ টাকা, ৩৩ কেজি ২৪৫১ টাকা, ৩৫ কেজি ২৫৯৯ টাকা এবং ৪৫ কেজি ৩৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিইআরসি বুধবার জানিয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছিল, সৌদি আরমকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির এই নতুন দর ঘোষণা করা হবে।
কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, জুনে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইসের (সিপি) ভিত্তিতে জুলাই মাসের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড পদ্ধতি) এলপিজির দাম প্রতি কেজি ৭১ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে; যা আগের মাসে ছিল ৬৭ টাকা ৮৭ পয়সা।এছাড়া অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে যা জুন মাসে ৪১ টাকা ৭৪ পয়সা ছিল।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *