1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিটি কাউন্সিলরদের মাসিক সম্মানী বেড়েছে - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিটি কাউন্সিলরদের মাসিক সম্মানী বেড়েছে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার ভিউ

মাসুমা তাবাসসুম কানিজ : দেশের সকল সিটি করপোরেশন কাউন্সিলরের মাসিক সম্মানী ৫ হাজার টাকা বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে। এজন্য গত ১৯ জানুয়ারি ‘সিটি কর্পোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২’ সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২০১৭ সালে কাউন্সিলরদের সম্মানী বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছিল।সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, কাউন্সিলররা প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে সম্মানী ভাতা পাবেন। এছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকার বেশি হবে না বলেও সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

আগে কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৫০০ টাকা হারে ভাতা পেতেন, তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার টাকার বেশি হওয়ার সুযোগ ছিল না।সংশোধিত বিধিমালায় আরও বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে উল্লিখিত ব্যয় (মাসিক সম্মানী ও সভার ভাতা) নির্বাহ করতে হবে এবং এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

মাসিক সম্মানী ও সভার ভাতার জন্য সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট নির্ধারিত কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *