1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩২ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমাদের ডেকেছি, আমরা এসেছি। বৈঠক করেছি।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানেত চাইলে তিনি বলেন, কিছু বলার নেই। তারা আমাদের দাওয়াত দিয়েছেন। আমরা বসে কথাবার্তা বলেছি।এদিকে বিএন‌পির স‌ঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক নি‌য়ে ঢাকায় মার্কিন দূতাবাস তা‌দের ফেসবুকে এক পোস্টে জানায়, গঠনমূলক কথোপকথন বি‌ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝার ও সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার চাবিকাঠি।

দূতাবাস জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কারাগারে বন্দি বিরোধী হাজার হাজার নেতাকর্মীর বিষ‌য়ে বিএনপির মহাসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনাকে আমরা স্বাগত জানাই। আমরা অব্যাহত যোগা‌যোগ রাখতে উন্মুখ।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *