1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৭০ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি.মৌলভীবাজার : নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা, সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।গতকাল রোববার সকাল সাড়ে এগারোটায় চৌমোহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ রুহুল আমীন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, প্রেসক্লাব সদস্য এম এ কাইয়ুম, সহ সভাপতি সুধাংশু শেখর হালদার, সহ সভাপতি মোস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সিনিয়র সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাব এর জেলা সভাপতি রুমান আহমদ, দূর্ণীতি মুক্ত করন যুব ফোরাম এর সাধারণ সম্পাদক এম এ সামাদ রাজা, সংগঠনের দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রুমানা আক্তার, শিপা, জসীম উদ্দিন, রুহুল আলম রনি প্রমুখ।

বক্তারা বলেন সারা দেশে সাংবাদিকদের কন্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে তারই অংশ হিসেবে এই হত্যাকাণ্ড। মুজাক্কির এর হত্যাকারীদেরকে চিহ্নিত করে এর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠন কে এক যুগে কাজ করার আহবান জানান।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *