1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
হাওরের বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

হাওরের বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৬১ বার ভিউ

ফয়েজ আলী,সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষক। হাওরে বছরে একবার ফলে বোরো ধান। কৃষকের শ্রমে-ঘামে হাওরে ফলানো ধান গোলায় ওঠে। কিন্তু এতে বাঁধা তৈরি করে ঝড়-বৃষ্টি। শিলাবৃষ্টি হলে যেন আর রক্ষাই নেই। ফসল নিয়ে তাই দুশ্চিন্তার যেন শেষ নেই কৃষকের।

এ দিকে  প্রাকৃতিক দুর্যোগের মাস চলমান। এমন সময় হাওরে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও আগাম বন্যার আশঙ্কা থাকে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কৃষকের মাথায় হাত। এ ছাড়াও চলতি বছরে হাওরে নড়বড়ে ফসলরক্ষা বাঁধ কৃষকের জন্য হতে পারে মরণ ফাঁদ এমনটি মনে করছে উপজেলার বোরো ধান চাষীরা।

উপজেলার বিভিন্ন হাওরের কৃষকদের সাথে কথা হলে তারা জানান, কিছু কিছু হাওরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হলেও সম্পূর্ণ হাওরের বোরো ধান কাটতে সময় লাগবে আরও এক মাস। চলতি বছরের ফাল্গুন মাসে যথাসময়ে বৃষ্টি ও চৈত্র মাসের আগাম বৃষ্টিতে ফসলের ফলন ভালো হওয়ার কথা থাকলেও নানা মুখি বিপর্যয়ের আশঙ্কা এখন তাড়া করছে কৃষকদের।শিলাবৃষ্টি ও আগাম বন্যার হুমকি কৃষকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। হাওরে ফসলরক্ষায় নির্মিত নড়বড়ে বাঁধের উপর ভরসা নেই তাদের। কৃষকেরা জানান, তারা শুধু বোরো ফসলের ওপর নির্ভরশীল। এই বোরো ফসলের ক্ষতি হলে পুরো বছর অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে হবে।

মধ্যনগর উপজেলা কৃষি বিভাগের কার্যক্রম পাশের ধর্মপাশা উপজেলা থেকে পরিচালিত হয়। ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় এবার বোরোধান আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩১ হাজার ৯০২ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯৬ হাজার মেট্রিকটন ধান; যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫০৫ কোটি টাকা।

এদিকে ইতোমধ্যেই হাওরের কৃষি নিয়ে জরুরি ঘোষণা দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।উপজেলা কৃষি কর্মকর্তা ধর্মপাশার সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) পেইজ থেকে কৃষকদের উদ্দেশ্যে জরুরি ঘোষণায় তিনি উল্লেখ করেন, ‘সম্মানিত কৃষক ভাইয়েরা, অতিবৃষ্টি, আগাম পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি সহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ হতে হাওরের প্রাণ বোরো ধান রক্ষার্থে দ্রুত(শতকরা ৮০ ভাগ ধান পরিপক্ক হলে) ধান কর্তন করে ঘরে তুলুন।’

এ বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বলেন, ‘এপ্রিল মাস চলমান। এ মাসে ঝড়-বৃষ্টি বেশী হওয়ার সম্ভাবনা থাকে। কৃষকের সোনালী ফসল যাতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্যই অগ্রীম সতর্ক করে দিয়েছি। এর সাথে হাওরে শতকরা ৮০ ভাগ ধান পরিপক্ক হলে তা কর্তনের জন্য কৃষকদের তাগিদ দিচ্ছি।’

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *