1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে চুনারুঘাটে আলোচনা সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৫৩৫ বার ভিউ

নুর উদ্দিন সুমন.হবিগঞ্জ : ‘মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে । প্রতিবছর ১ মার্চ সারা দেশে দিবসটি পালিত হয়।গতকাল ১ মার্চ সোমবার সাড়ে ১১ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্রপাল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকতা সত্যজিত রায় দাশ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা: মোজাম্মেল হোসেন, আনসার বিডিবিপি কর্মকতা রাকিবুল হসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও বিভিন্ন বিমার প্রতিনিধিগণ। এসময় উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা শিল্পের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন। অবশ্য বাংলাদেশে বীমা সম্পর্কে এখনো অনেকেই ইতিবাচক ধারণা পোষণ করেন না।
প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবছর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে এবার অনুষ্ঠান সীমিত করা হয়েছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *