1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৬৭৮ বার ভিউ

নিউইয়র্ক প্রতিনিধি :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। তার নাম উইন রোজারিও।বুধবার ২৭ মার্চ দুপুর দেড়টার দিকে ওজন পার্কের ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ের বাসায় এ ঘটনাটি ঘটে।

বিনা কারণে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের ।নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। তিনি জানান, বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ওজন পার্কের ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ের বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। ফোনে নিজে মানসিক ভারসাম্যহীন জানিয়ে মৃত্যুর মাধ্যমে এই অবস্থার সমাপ্তি টানতে চান বলে পুলিশকে জানান উইন। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে গুলি করে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন জেনেও পুলিশ গুলি চালায়। তিনি পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন।

উইনের মা বলেন, আমার ছেলে পুলিশের দিকে তেড়ে যায়নি। আমাকে জড়ায়ে ধরে ও শুধু বলেছে ডোন্ট টাচ মি। এটুকুই শুধু বলেছে। পুলিশ ঢুকেই ফায়ার করেছে। আমার সামনেই আমার ছেলেকে গুলি করে মারে।’

তবে পুলিশের দাবি, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে এলে পুলিশ গুলি চালায়।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *