1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইকন কলেজ - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইকন কলেজ

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৬৫৩ বার ভিউ

আয়ান বিন সুহান,লন্ডন থেকে : লন্ডনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইকন কলেজ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশের স্বাধীনতা দিবস।২৬ শে মার্চ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নূরুন নবীর সভাপতিত্বে এক আলোচনা সভা কলেজের মিলনয়াতনে অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার কর্যক্রম শুরু হয়। সভায় বিভিন্ন দেশীয় বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও কলেজের স্টাফরা উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য রাখেন কলেজে উপাধ্যক্ষ প্রফেসর রেজা জোয়াদাত, ব্যবস্থাপনা পরিচালক আজিজ রহমান, আই টি ম্যানেজার মাজিবর রহমান, ডি ই টি বিভাগীয় প্রধান ডঃ সোনিয়া খাঁন ও সিনিয়ার প্রভাষক এনায়েত সারোয়ার।

কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা’ আবৃত্তি করেন কলেজের ছাত্র মোরশেদ উদ্দীন আহমেদ। সভায় বাংলাদেশের গণহত্যার উপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এবং যুদ্ধের সময়ের অভিজ্ঞতা বর্ণণা করেন।

কলেজের অধ্যক্ষ তাঁর বক্তৃতায় স্বাধীনতা যুদ্ধ সময়কালের নিজস্ব অভিজ্ঞতা বর্ণণা করেন। বিভিন্ন দেশীয় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, আমরা অতীতে রোমানিয়া ও নাইজেরিয়ার স্বাধীনতা দিবস উদযাপন করেছি এবং ভবিষ্যতেও করবো। আলোচনা শেষ হওয়ার পর অধ্যক্ষ সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *