1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
অস্ট্রেলিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস দোয়া মাহফিল - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

অস্ট্রেলিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৭০০ বার ভিউ

বি এম সুলতান,অস্ট্রেলিয়া থেকে :প্রবাসী সিলেটবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক, অস্ট্রেলিয়া এর উদ্যোগে গত ২৮ মার্চ লাকামবার এলএমএ সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ী আফনান আহমেদ ও সাদি আহমেদ। নাশিদ পাঠ করেন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ আবিদুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী সবাইকে এক হয়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গেল সপ্তাহে সংগঠনটি শিশু কিশোরদের নিয়ে প্রতিবারের মতো এবারও একটি ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী ও ক্রীড়া সম্পাদক সুহেল হোসাইনের যৌথ পরিচালনায় বিপুল সংখ্যক শিশু কিশোর এতে অংশগ্রহণ করে।

ইফতার মাহ্ফিলে ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাওলানা শেখ ইশফাক, সংগঠনের সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, সহ—সভাপতি মো: নানু মিয়া, সাবেক সভাপতি এ কে এম হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফাজিল বারি জসিম, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস লাবলু। পুরস্কার বিতরণী কার্যক্রম সহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান শাহরিয়ার সুমন। অবশেষে মাওলানা শেখ ইশফাক রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন এবং মুসলিম উম্মাহর সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *