1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৬৯ বার ভিউ

নগর প্রতিনিধি : সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের আওতাধীন জেলার ১শত জন বছাই পরীক্ষায় উত্তীর্ণ ভিডিপি সদস্যদের ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ১০ মার্চ সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্স অধিনায়ক জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, প্রশিক্ষণার্থী সালাহউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শরীর চর্চা, হালকা অস্ত্র চালনা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।প্রধান অতিথি,প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে চাকরীর পেছনে ছুটাছুটি না করে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঘরানার প্রকল্প হাতে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর ও অর্থনৈতিক ভাবে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ায় ভ’মিকা রাখতে হবে এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সুষ্ঠভাবে প্রশিক্ষণ পরিচালনায় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
মুজিব বর্ষে স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *