1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-হেলাল খান - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-হেলাল খান

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮১৯ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর বিএনপি ও জাসাস সহ জাতীয়তাবাদী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, নির্যাতন, জেল-জুলুম, গুম করে নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থাতার মধ্যেও উন্নত চিকিৎসা করার জন্য দেওয়া হয়নি। এমনকি দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতাকর্মীরা। জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা। তারা সামাজিক উন্নয়নে জন্য নিরলনভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তিনি গত  শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট বিভাগীয় জাসাসের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনের সভাপতিত্বে ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খাঁন এবং মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জাবেদ আহমেদ কিসলু, ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও জামাল উদ্দিন নাসির, সদস্য শিহাব খান, মিজানুর রহমান মিজান, সায়মন তারিক, ইউরোপ জাসাসের সমন্বয়ক ইকবাল হোসেন।

কর্মী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ, হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, মৌলভী বাজার জেলা জাসাসের আহ্বায়ক শামসুল ইসলাম রাসেল, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ রানু, হবিগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ, সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মনজ্জির হোসেন সুজন, মৌলভী বাজার জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমদ, সিলেট মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন বিপুল, মোহাম্মাদ শাহ্জাহান চৌধুরী, হারুনুর রশিদ, লিটন আহমদ, ফিরোজ আহমদ, দেলওয়ার হোসেন রানা, সিরাজুল ইসলাম সিরাজ, খায়রুল ইসলাম সবুজ, রফিকুল বারী রোমান, ফয়সল আহমদ ও রুজিনা বেগম, সিলেট জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, জহির চৌধুরী, সাঈদ মেহেদী সাদী, সিএম আরিফ আব্দুল্লাহ, সাজন আহমেদ, মুজিবুর রহমান, খলিলুর রহমান, তসির আলী ও আমীর হোসেন, বিয়ানীবাজার জাসাস রাহেল আহমদ ও স্বপন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মাদ তাওহীদ জাহান চৌধুরী। কর্মী সমবেশ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *