1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৭৭ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক : ছড়া, নালা, খাল ও ড্রেনের অবৈধ দখল অনতিবিলম্বে অপসারণ ও নির্দিষ্টস্থানে যথাসময়ে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। রোববার (১৪ মার্চ) সিটি করপোরেশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সিলেট সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনস্বার্থে নিম্নবর্ণিত বিষয়াদির প্রতি লক্ষ্য রাখা ও প্রতিপালন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেট সিটি কর্পোরেশন এলাকার ছড়া, নালা, খাল, ড্রেন ইত্যাদি অবৈধ দখল স্ব-উদ্যোগে অনতিবিলম্বে অপসারণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘মহানগরীর সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, হোটেল রেষ্টুরেন্ট এবং বাসাবাড়ির বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের যাবতীয় ময়লা আবর্জনা প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোন অবস্থাতেই নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ দিনের বেলায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে, তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে’- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

মাস ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৫ মার্চ থেকে মাস ব্যাপি সিলেট মহানগরীর ড্রেন, ছড়া, নালা ইত্যাদি পরিস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। উক্ত অভিযানে মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *