1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪৩ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আনন্দময় পরিবেশে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ ছাড়াও সভায় দুইজন আজীবন সদস্যের মধ্যে প্রেসক্লাবের লোগো সম্বলিত ব্ল্যাজার বিতরণ করা হয়েছে।প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র আজীবন সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ উদ্দিন ও মোঃ ইউনুছ মিয়া।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার ও সাংবাদিক দিলওয়ার হোসেন মামুন।

সভায় অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাবিবা আক্তার ও আজকের সিলেটের স্টাফ রিপোর্টার পাবেল আহমদ।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *