1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
মাদারীপুরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

মাদারীপুরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৯০ বার ভিউ

মনজুর হোসেন.মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার রামচন্দ্রপুর গ্রামে ছোট ভাইয়ের হামলায় মো. সামচুল হক মাতুব্বর (৬২) নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।গতকাল রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার রামচন্দ্রপুর গ্রামের আমির হোসেন মাতুব্বরের ছেলে মো. সামচুল হক মাতুব্বরের সঙ্গে তার সৎ ছোট ভাই আজিজুল হক ওরফে জুলহাসের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকালে নিহত সামচুল হকের ওপর হামলা চালায় সৎ ছোট ভাই আজিজুল হক। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে তারা নিহত সামচুল হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *