1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সুনামগঞ্জে স্ত্রী,কন্যা ও পিতা হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সুনামগঞ্জে স্ত্রী,কন্যা ও পিতা হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬২ বার ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাবা-স্ত্রী ও ৯ মাসের কন্যা সন্তানকে হত্যার দায়ে আলফু মিয়া (৪২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে আসামি আলফু মিয়াকে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ব্রাহ্মণগাঁও এলাকায় আসামি আলফু মিয়া স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের কন্যা সন্তান আলিফাকে মারধর করলে তার বাবা আলা উদ্দিন (৭০) শান্ত করার জন্য তাদের ঘরে যান। এসময় আসামি টিউবওয়েলের হাতল দিয়ে পিতাকে মারধর করে মারাত্বক জখম করে। পরবর্তীতে চিৎকারে আশেপাশে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে পিতা স্ত্রী ও কন্যা সন্তানের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। এসময় পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়। পরে পুলিশ আলফু মিয়াকে আটক করে পরদিন তার ছোট ভাই মো. শাহজাহান বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ বৃহস্পতিবার আসামিকে আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর জিয়াউর ইসলাম বলেন, ‘আসামি বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *