1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ধর্ষণের পর কিশোরীর হাতে ধরিয়ে দেওয়া হয় গাড়ি ভাড়া ৬০ টাকা - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

ধর্ষণের পর কিশোরীর হাতে ধরিয়ে দেওয়া হয় গাড়ি ভাড়া ৬০ টাকা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৮৪১ বার ভিউ

নগর প্রতিনিধি.সিলেট : কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে কিশোরীকে অপরিচিত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে চারজন। এরপর কিশোরীকে আবার অটোরিকশায় তুলে কিছুদূর নিয়ে নামিয়ে দেওয়ার আগে মেয়েটির হাতে তারা ধরিয়ে দেয় গাড়ি ভাড়ার ৬০ টাকা।
এক মাস আগের এ ঘটনায় গত বৃহস্পতিবার মহানগর হাকিম (দ্বিতীয়) সাইফুর রহমানের আদালতে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।শনিবার মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বি এম আশরাফ উল্যাহ তাহেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ ফেব্রুয়ারির এ ঘটনার পরদিন কিশোরীর বড় বোন মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। এডিসি আশরাফ উল্যাহ জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ক্লু লেস এই মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। এরপর তারা স্বীকারোক্তি দেওয়ার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও পশ্চিমপাড়ার মর্তুজা খানের ছেলে সুরমান খান (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্লভপুর মনতলা গ্রামের আরজু মিয়ার ছেলে বর্তমানে ওসমানীনগরের নিজ করুয়ার বাসিন্দা সোহেল মিয়া (২৮), একই উপজেলার দয়ামীর ইউপির কাঁপন খালপাড় গ্রামের মৃত আমজাদ খানের ছেলে জামাল খান (৩৫) ও নিজ করুয়ার (জায়গিরদারপাড়া) আফতাব মিয়ার ছেলে সাইফুর রহমান (২৩)।
পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে চণ্ডীপুলে যাওয়ার কথা বলে কৌশলে কিশোরীকে অটোরিকশায় তুলে নেওয়া হয়। এরপর চালকসহ চারজন তাকে অপহরণ করে অপরিচিত জায়গায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক মাস ধরে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে দক্ষিণ সুরমা থানার চৌকস একটি দল তদন্তের পর প্রথমে সুরমানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে সোহেল, জামাল ও সাইফুরকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘবদ্ধ ধর্ষণে সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছে সোহেল, জামাল ও সাইফুর।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কিশোরীর পরিবার নগরীতে ভাড়া থাকলেও সে দক্ষিণ সুরমার সিলামে বড় বোনের বাড়িতে থেকে সেলাইয়ের কাজ শিখছে। নগরীর বাসা থেকে বোনের বাড়িতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় সে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *