1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
মৌলভীবাজারের বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

মৌলভীবাজারের বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৭২ বার ভিউ

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল বুধবার (১০ মার্চ) পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অনিয়মের দায়ে আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *