1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ প্রস্তুতি সভা : বীর মুক্তিযোদ্ধারা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ প্রস্তুতি সভা : বীর মুক্তিযোদ্ধারা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৬৩ বার ভিউ

নগর প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভলগ্নে সিলেটের বীর মুক্তিযোদ্ধারা একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবেন। প্রিয় জন্মভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখা দেশমাতৃকার অকুতোভয় সন্তানদের কণ্ঠে কণ্ঠ মেলাবেন শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ উপস্থিত সবাই। সব মিলিয়ে হাজার কণ্ঠে প্রিয় স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার শব্দমালা উচ্চারিত হবে।সোমবার (১৫ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান উপ-পরিষদের প্রস্তুতি সভায় এ কর্মসূচি চূড়ান্ত হয়।
অনুষ্ঠানে গত সংবর্ধনা অনুষ্ঠানের পর মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথমবারের মতো শোকপ্রস্তাব গ্রহণ এবং শ্রদ্ধা নিবেদন করা হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এন মাহফুজুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইর্শাদ আলী ও বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী।উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার সুদীপ দাস, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এন এম ইশফাকুল কবীর, জেলা পরিষদের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ ও ইফতেকার আলম রাজন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *