1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
জনপ্রিয় অভিনেত্রী মৌ ওয়েব সিরিজে - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

জনপ্রিয় অভিনেত্রী মৌ ওয়েব সিরিজে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৪২ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : দেশের অভিনয় শিল্পীদের নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল এলবিসি মিডিয়া। সেই ঘোষণা অনুযায়ী এবার দেশের এক ঝাঁক তারকাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছে নতুন এই মিডিয়া প্রতিষ্ঠানটি। ওয়েব সিরিজটির নাম ‘সিক্স’। এটি হতে যাচ্ছে প্রতিষ্ঠানের প্রথম ওয়েব সিরিজ। ছয় পর্বের সিরিজটিতে অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ।
সিরিজটি দিয়েই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌ। সম্প্রতি এলবিসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।সিরিজে মৌয়ের সঙ্গে নির্মাতা ফাহমিকেও দেখা যাবে অনলাইন প্লাটফর্মের জন্য প্রথম অভিনয় করতে। শিল্পী তালিকায় আরো থাকছেন অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারী প্রমুখ। ওয়েব সিরিজটি পরিচালনা করবেন তানিম পারভেজ।
বাংলাদেশের ওটিটি প্লাটফর্মে এতো বড় লাইনআপ নিয়ে এই প্রথম কোনো ওয়েব সিরিজ তৈরি করছে এলবিসি মিডিয়া। এ প্রসঙ্গে এলবিসির হেড অব অপারেশন অ্যান্ড সেলস ওমর ফারুক চৌধুরী বলেন, “এলবিসি মিডিয়া বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন দুটি ওটিটি প্ল্যাটফর্ম ইরোস নাউ ও আড্ডা টাইমসের ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে পথচলা শুরু করে, যা বাংলাদেশের প্রধান প্রধান পেমেন্ট ওয়ালেট যেমন—বিকাশ, নগদসহ যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করা যায়।”

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *