1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
থানায় অভিযোগ করলেন শবনম বুবলী - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

থানায় অভিযোগ করলেন শবনম বুবলী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৬৬ বার ভিউ

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে বিতর্কের শেষ নেই। শাকিব খানের হাত ধরে সিনেমায় অভিষেক হলেও পরবর্তীতে শাকিবকে বিয়ে করে এক সন্তান জন্ম ‍দিয়েছেন তিনি। এ নিয়ে চলছে এখনো সমালোচনা। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হেনস্তার শিকার হতে হয় এই নায়িকাকে। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি করলেন এই নায়িকা।

বুবলীকে নিয়ে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বুবলী।

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, বেশ কিছুদিন ধরে কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা’, সনি কমিউনিকেশন, এসকে উজ্জল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির’ আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাস আপনসহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমের নামও।

এ বিষয়ে মুঠোফোনে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি। একটু পরেই বিষয়টি নিয়ে কথা বলব। আমি ফ্রি হয়ে আপনাকে নক দিচ্ছি।’

ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়টি ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *