1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
‘ফেলুবক্সী’র লাবন্য হয়ে প্রকাশ্যে পরীমনি - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

‘ফেলুবক্সী’র লাবন্য হয়ে প্রকাশ্যে পরীমনি

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬০৬ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি কলকাতার সিনেমায় অভিষেক হতে চলেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমা নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা। কবে কখন শুরু হবে সিনেমার শুটিং, আর কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন, এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে। তবে ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো।

এমনকি পরী নিজেই ‘ফেলুবক্সী’ নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক মাধ্যমে। প্রতিনিয়তই সিনেমার শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কলকাতা টু ঢাকা করে সময় কাটছে নায়িকার।

এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার শুটিংয়ের ভিডিও দিয়েছেন নায়িকা। অর্থাৎ ‘ফেলুবক্সী’র দ্বিতীয় দিনের ভিডিও দিয়ে এখন থেকেই নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী। ভিডিওটি দেখে পরীমনিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরী বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পারছি সেটা দর্শকেরাই বলতে পারবেন।’

এবার প্রকাশ্যে এলো পরীর এই ছবির নতুন লুক। ছবির পরিচালক দেবরাজ সিনহা বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করব দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।’ফেলুবক্সী’তে পরীমনি ছাড়াও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সোহম চক্রবর্তী ও নায়িকা মধুমিতা সরকার।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *