1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
‘স্ফুলিঙ্গ’ ​২৬ মার্চ আসছে - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

‘স্ফুলিঙ্গ’ ​২৬ মার্চ আসছে

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪২০ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু নানান জটিলতায় তা পিছিয়ে গেছে। পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া জানিয়েছে, আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘একসপ্তাহ দেরি হচ্ছে, তবে ২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এটি মুক্তি পাবে বলে ভালো লাগছে। একেকটা ছবি নির্মাণ তো আসলে একটা যুদ্ধের মতো। সেই যুদ্ধটা শেষ করে সিনেমা হলে আসছি, আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।’
স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন প্রযোজিত ‘স্ফুলিঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মওলা, পরীমনি, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসানের মতো শিল্পীরা। ছবিটির গান তৈরি করেছেন পিন্টু ঘোষ।তৌকীর আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘জয়যাত্রা’র গল্প ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ঘিরে। তার সবশেষ ছবি ‘ফাগুন হাওয়ায়’ তৈরি হয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। এছাড়া তিনি পরিচালনা করেছেন ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ এবং ‘হালদা’।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *