1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
কাজ করতে চাই যেটা মানুষ মনে রাখবে- রেসি - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

কাজ করতে চাই যেটা মানুষ মনে রাখবে- রেসি

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬৩৬ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : এক বছর ধরে শুটিংয়ের বাইরে চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সর্বশেষ গত বছর একটি লেডি অ্যাকশনভিত্তিক সিনেমায় অভিনয় করেন তিনি। নাম ‘ইয়েস ম্যাডাম’। এটি নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। তারকাবহুল এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আমিন খান, অমিত হাসান, শিপন, কেয়া, রেসি, রেবেকা রউফ প্রমুখ। যেটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তবে এরপর আর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তবে কী কারণে নতুন সিনেমা হাতে নেননি সে প্রসঙ্গে মুখ খুললেন রেসি।
তিনি বলেন, এখন যে সিনেমাগুলো হচ্ছে তার মধ্যে কতটা ভালোমানের তা নিয়ে আমার সংশয় আছে। ইচ্ছে করলে তো প্রচুর কাজ করা যায়। প্রতিটা দিন ব্যস্ত থাকা যায়। তবে আমি মনে রাখার মতো কাজ করতে চাই। গড় পড়তা কাজ করতে আগ্রহী নই। করবোও না। শত শত নয়, ভালোমানের একটা কাজই করতে চাই যেটা মানুষ মনে রাখবে। তাই মনের মতো চরিত্র বা গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাই না। এদিকে, ওটিটি প্ল্যাটফরমে কাজ করার ইচ্ছে আছে রেসির। এখন ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। কয়েকটা কাজ দেখলাম ভালো লাগলো বেশ। উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রেসির। এরপর এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। রেসি অভিনীত ছবির সংখ্যা ৪০টিরও বেশি।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *