1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫১৮ বার ভিউ

বিনোদন প্রতিবেদক,ঢাকা:চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই পথ চলছেন ঢালিউড কুইন’খ্যাত নায়িকা অপু বিশ্বাস। এবার শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে কলকাতায় গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতেন তিনি।

পরে সিথিতে সিঁদুর পরা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অপু।এরপর থেকে তাকে ঘিরে শুরু হয় নতুন জল্পনা।

প্রশ্ন ওঠে, সনাতন ধর্মাবলম্বী নারীরা সাধারণত বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরেন। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু একাই আছেন। তাহলে তার সিথিতে সিঁদুর পরালো কে? তবে কি অপু বিশ্বাস নতুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন?

এমন জল্পনা শুরু হলে বিষয়টি স্পষ্ট করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।গত রোববার রাতে দেওয়া ওই স্ট্যাটাসে অপু লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না।সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল,তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *