1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ফারিয়া শাহরিন মা হচ্ছেন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

ফারিয়া শাহরিন মা হচ্ছেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৭৬ বার ভিউ

বিনোদন প্রতিবেদক: ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স তারকা ফারিয়া শাহরিনের। এরপর গত বছরের জুলাইয়ের বিয়ের খবর জানান তিনি। আজ রোববার সকালে ফারিয়া জানান, তিনি মা হতে যাচ্ছেন। বিশ্ব মা দিবসে নিজের ফেসবুকে মা হওয়ার এ খবর জানান তিনি।

ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। ফারিয়ার কাছ থেকে এমন খবর পেয়ে বিনোদন অঙ্গনে তাঁর বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’।

কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া। এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমিও তাঁকে শুভকামনা জানিয়েছেন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *