1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
মৌলভীবাজারে ধর্ষণের শিকার ১৮ বছরের প্রেমিকা : প্রেমিক আটক - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

মৌলভীবাজারে ধর্ষণের শিকার ১৮ বছরের প্রেমিকা : প্রেমিক আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৮৩ বার ভিউ

দেলওয়ার হোসেন.মৌলভীবাজার থেকে :  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাউৎগাঁও ইউনিয়নে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন ১৮ বছরের প্রেমিকা। শনিবার (৬ মার্চ) রাতে স্থানীয়রা ধর্ষক রাইন উদ্দিনকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন। রবিবার (৭ মার্চ) যুবক রাইন উদ্দিনকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলাগ্রামের সফর উদ্দিনের ছেলে রাইন উদ্দিনের সঙ্গে একই এলাকার ১৮ বছরের এক কিশোরীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর মধ্যে ওই কিশোরীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও উভয়ের পরকীয়া চলতে থাকে। ফলে ওই কিশোরীর সংসার টেকেনি বেশি দিন। প্রেমিক রাইন উদ্দিনের কথামতো স্বামীকে তালাক দিয়ে ওই কিশোরী ফিরে আসেন বাবার বাড়িতে। এর পর দুজনের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি এলাকার মানুষের জানাজানি হয়।

শনিবার রাতে প্রেমিকার বাড়িতে যান প্রেমিক রাইন উদ্দিন। একপর্যায়ে প্রেমিক রাইন উদ্দিন প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন হাতেনাতে রাইন উদ্দিনকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে প্রেমিকা তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কুলাউড়া থানায় মামলা করেন।কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত রাইন উদ্দিনকে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *