1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
চীনকে ভয় পান মোদি - রাহুল গান্ধী - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

চীনকে ভয় পান মোদি – রাহুল গান্ধী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৯২৫ বার ভিউ

নিউজ ডেস্ক : নির্বাচনের আগে তামিলনাড়ুতে গিয়ে আবারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্ষমতাসীন দল বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি কলেজের অনুষ্ঠানে অংশ নিয়ে সমবেত আইনজীবীদের উদ্দেশ্যে শনিবার কংগ্রেস সাংসদ তোপ দেগে বলেন, ‘বিজেপির আমলে গত ছয়-সাত বছরে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোতে আঘাত হেনে গণতন্ত্রকে খুন করা হয়েছে। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ব্যবস্থা, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যম, এই প্রতিষ্ঠানগুলোই দেশকে ধরে রাখে। কিন্তু গত ছয়-সাত বছরে পরিকল্পিত হামলায় এগুলোকে শেষ করে দেয়া হয়েছে।’ এনডিটিভির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজস্থান-মধ্যপ্রদেশে বিধায়ক কেনার জন্য বিজেপি প্রচুর টাকা ছড়াবে অভিযোগ করে রাহুল বলেন, ‘কল্পনার অতীত এত টাকা। তাই কংগ্রেস জোটকে ক্ষমতায় আসতে হলে অন্তত দুই-তৃতীয়াংশ আসনে জিততে হবে। যদি ১০-১৫টি আসনের ব্যবধানে জিতি তাহলে সেটা জয় বলা যাবে না। এটা পরাজয়, কারণ বিজেপি ওই ১০-১৫ জনকে কেনার জন্য টাকা ছড়াবে। এই দলবদল বিরোধী কড়া আইন আনতে হবে। যদি আরএসএস-বিজেপির প্রভাব থেকে বিচারব্যবস্থা-সংসদকে মুক্ত রাখতে হয় তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

এদিন, আবারো ভারত-চীন সংঘাত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, ‘চীনকে ভয় পান মোদি। দেশের সার্বভৌমত্ব নিয়ে সমঝোতা করেছেন মোদি। বিশেষ করে ভারতের বিশেষ কৌশলী অঞ্চলগুলোতে থাবা বসিয়েছে চীন। ওরা প্রথমে ডোকলামে সেই ফন্দি করে। তাতে ওরা পরীক্ষা করে ভারত কী প্রতিক্রিয়া দেয়। ওরা যখন দেখে ভারত কোনও প্রত্যাঘাত করছে না, তখনই একইভাবে লাদাখে এবং অরুণাচলেও আগ্রাসন চালায়। তারা জানে যে ভারতের প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না।’

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *