1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
দেশে ৩১ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

দেশে ৩১ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৫৩৪ বার ভিউ

ঢাকা সংবাদাতা :গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হওয়া করোনার জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭৩৩ জনের। রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন আর নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে। রবিবার দেশে টিকা নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন আর নারী ৫০ হাজার ৫৯৭ জন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *