1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
কাজ করার চেষ্টা করছি বেশি - নুসরাত ফারিয়া - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

কাজ করার চেষ্টা করছি বেশি – নুসরাত ফারিয়া

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪৫ বার ভিউ

বিনোদন প্রতিবেদক :  চলতি সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলার দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন। গল্প ও চরিত্র নির্বাচনে সমসাময়িক অভিনেত্রীদের অনেকের চেয়ে এগিয়ে আছেন ফারিয়া। ফলে দর্শকও তাকে পেয়েছেন নতুনরূপে। এই গ্ল্যামার কন্যা এখন ব্যস্ত আছেন ‘বঙ্গবন্ধু’র বায়োপিক নিয়ে। এ ছাড়াও এ অভিনেত্রীর হাতে জমা পড়েছে কলকাতার দুটি ছবি। এগুলো হলো-‘বিবাহ অভিযান-২’ ও ‘ভয়’। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং শেষে এপ্রিলে কলকাতায় ‘ভয়’র শুটিং করবেন ফারিয়া।
এপ্রিলের মাঝামাঝিতে শুরু হবে তার ‘বিবাহ অভিযান-২’। দুই বছর আগে কলকাতার ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী। ছবিটির সিক্যুয়ালেও থাকছেন বাংলাদেশি এই নায়িকা। দেশেও অভিনেত্রীর ব্যস্ততা কম নয়। ক’দিন আগেই শেষ করেছেন ‘পাতালপুরী’ সিনেমার শুটিং। আরো আছে ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’ শিরোনামের ছবিগুলো। অভিনেত্রী ওয়েব ফিল্মেও নাম লিখেছেন। ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের শুটিংও করছেন তিনি। এতে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে তিনি জুটি বাঁধছেন। ফারিয়া হেসে বলেন, সত্যি বলতে ভালো ছবির অভিযানে নেমেছি আমি! কারণ ভিন্নধর্মী গল্প ও নতুন চরিত্র ছাড়া দর্শকদের দৃষ্টি আকর্ষণ করাটা কঠিন। তাই গতানুগতিক কাজের বাইরেও কাজ করার চেষ্টা করছি বেশি।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *