1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
আমার মনকে বেশি ছুঁয়ে গেছে - বিপাশা কবির - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

আমার মনকে বেশি ছুঁয়ে গেছে – বিপাশা কবির

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৫৩ বার ভিউ

সোহানা সুলতানা : মহামারি করোনার পর ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন শোবিজ তারকারা। সেই কাতারে আছেন নায়িকা বিপাশা কবিরও। বর্তমানে একসঙ্গে দু’টি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি আকাশ আচার্য্যর ‘পরাণে পরাণ বান্ধিয়া’ এবং অন্যটি রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। দুটি সিনেমার গল্পই মূলত লাক্স তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমায় বিপাশা কবির একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তার ভাষ্যমতে, এই ধরনের চরিত্রে এর আগে তার কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমায় জেদী মেয়েটাই তিনি। ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমার কাজ শুরু হয়েছে গত ২৪ ফেব্রম্নয়ারি থেকে। অন্যদিকে ‘জেদী মেয়ে’ সিনেমার কাজ শুরু হয়েছে ২৬ ফেব্রম্নয়ারি থেকে। দুটি সিনেমাই নির্মিত হচ্ছে ‘শাপলা মিডিয়া’র ব্যানারে।

বিপাশা কবির বলেন, নিঃসন্দেহে একসঙ্গে দু’টি সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। তবে এটা সত্যি যে দু’টি সিনেমারই গল্প আমাকে দু’জন নির্মাতাই আগে শুনিয়েছেন। গল্প শুনে দু’টি সিনেমাতেই আমার চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় করছি। পরাণে পরাণ বান্ধিয়া চরিত্রটি আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি অধিক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। অন্যদিকে জেদী মেয়ে সিনেমায় যেহেতু আমিই জেদী মেয়ে, তাই এই চরিত্রটিও বেশ গুরুত্ব দিয়েই করতে হচ্ছে। এই দু’টি সিনেমায় কাজ করতে গিয়ে অভিনয়ে নিজেকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি। অবশ্যই ধন্যবাদ শাপলা মিডিয়াকে চলচ্চিত্রের দুঃসময়ে ইন্ডাস্ট্রিকে বেগবান করে তোলার জন্য।এদিকে এরই মধ্যে বিপাশা কবির শেষ করেছেন বাপ্পী খানের ‘সোলমেট’ সিনেমার কাজ। শিগগিরই এর ডাবিংয়ের কাজ শেষ করবেন তিনি।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *