1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
আমি সত্যি খুব আনন্দিত - দীঘি - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

আমি সত্যি খুব আনন্দিত – দীঘি

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৭৭ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। আগামী ১২ মার্চ নায়িকা হিসেবে পর্দায় আসছেন তিনি। একটি নয়, দু’দুটি ছবি একসাথে মুক্তি পাচ্ছে তার। এতে খুবই উচ্ছ্বসিত দীঘি।চলতি মার্চে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দুটি মুক্তি পাচ্ছে তার। শামীম আহমেদ রনী ও দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমা দুটিতে দীঘির বিপরীত অভিনয় করেছেন যথাক্রমে নবাগত শান্ত খান ও আসিফ ইমরোজ।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রসঙ্গে দিঘী বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ আমার কাছে সব সময় স্পেশাল কারণ নায়িকা হিসেবে এটি আমার প্রথম সিনেমা। এ সিনেমা এতো তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে এ জন্য খুবই ভালো লাগছে। এ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছি।

‘তুমি আছো তুমি নেই’ সিনামা প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার দ্বিতীয় সিনেমা। নতুন জুটি দেখতে পাবে দর্শক এ সিনেমায়। রোমান্টিক ধাঁচের গল্প এটি। ১৫ দিন এক টানা কাজ করেছি। পুরো টিম বেশ পরিশ্রম করেছে এ সিনেমার জন্য। ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করেছি আমরা।
এক সঙ্গে দুই সিনেমা মুক্তির বিষয়ে তিনি উচ্ছ্বসিত। জোড়া সিনেমা মুক্তি পাওয়া খুব ভালো লাগছে। দুটি দুই ঘরানার সিনেমা। এটি অফ-ট্র্যাক, আরেকটি ফুল কর্মাশিয়াল। একসঙ্গে দুই ঘরানার দর্শক আমি পাচ্ছি। খুবই মজা লাগছে। আমি সত্যি খুব উচ্ছ্বসিত, আনন্দিত।
নতুন খবর প্রসঙ্গে দীঘি জানিয়েছেন, নতুন আরও অনেকগুলো খবর আছে। তবে একসঙ্গে সব খবর দিতে চাই না। আস্তে আস্তে দিব। আপাতত সিনেমা মুক্তি পাচ্ছে এটার দিকেই ফোকাসটা থাকুক সবার।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *