1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
চিত্রনায়িকা মুনমুন বিয়ে করতে চান - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

চিত্রনায়িকা মুনমুন বিয়ে করতে চান

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৫৪ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : গত বছরের জুলাই মাসে বিবাহ বিচ্ছেদ হয় চিত্রনায়িকা মুনমুনের। সেই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। এ নায়িকা জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।
এ নায়িকা মনে করেন, তার জীবনে যা ঘটেছে, সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন। বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তার হাতে তিনটি ছবির কাজ আছে। ছবিগুলো অসমাপ্ত। এর আগে ২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে আবার বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তিনি। যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে। ২০০৯ সালে তিনি বিয়ে করেন মোশাররফকে। বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে থাকে। সালমান ও যশ নামে তাদের দুই ছেলে আছে। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১০ বছর। দুজনই মায়ের সঙ্গে থাকে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *