1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
অনুপ্রেরণা জাগে নিজের মধ্যে - বুবলী - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

অনুপ্রেরণা জাগে নিজের মধ্যে – বুবলী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪৫১ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : অনেক লুকোচুরি, এরপর চলতি বছরের শুরুতে প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা বুবলী। এখন অনেকটাই সাবলীলভাবে চলাফেরা করছেন। দেখা যাচ্ছে সিনেমা সংশ্লিষ্ট অনুষ্ঠানেও। সম্প্রতি টেলিপ্রেস আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন এই নায়িকা। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বুবলী বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগা কাজ করে। অনুপ্রেরণা জাগে নিজের মধ্যে। আগামীর কাজে এই স্বীকৃতি কাজে দিবে। যদিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগের কথা জানান। সাধারণ ডায়েরিও করেন পরে। তবে কিছুটা আতঙ্কে থাকলেও বুবলীর মনোযোগ এখন কাজের দিকে। তার হাতে রয়েছে দুইটি সিনেমা। একটি ‘চোখ’ অন্যটি ‘লিডার আমিই বাংলাদেশ’। ‘চোখ’ সিনেমাটি পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল। এ ছবির দৃশ্য ধারণের কাজ অনেকটাই এগিয়েছে। ছবিতে বুবলীর চরিত্রের নাম রেজনি। এতে তার সঙ্গী দুই নায়ক। নিরব ও রোশান। আর ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি পরিচালনা করবেন তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। নায়িকা জানান, ‘চোখ’ এ অভিনয় করে ভালো অভিজ্ঞতা হচ্ছে। এমন চরিত্রই খুঁজছিলাম মনে মনে। এদিকে, বুবলী এই মুহূর্তে অপেক্ষায় আছেন ‘লিডার আমিই বাংলাদেশ’র জন্য। যেটির শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এই সিনেমার প্রধান চরিত্রে থাকা শাকিব খান অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ওই সিনেমার শুটিং শেষ করেই তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় যোগ দেবেন বলে জানা যায়। শুধু এই দুইটি সিনেমা নয় সামনে আরো বড় চমক আছে বলেও জানান বুবলী। নতুন কয়েকটি সিনেমার কথাই নাকি তার সঙ্গে চলছে। সেগুলোতে চুক্তিবদ্ধ হলে সবই জানাবেন। সংবাদ পাঠিকা থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের নায়িকা হয়ে ২০১৬ সালে আলোচনায় আসেন বুবলী। এ নায়কের সঙ্গে একে একে বেশকিছু ছবি করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বীর’, যার নায়কও ছিলেন শাকিব।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *