1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে ভালো একটি ছবি - মৌ খান - Bhorersylhet24
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন- ব্যারিস্টার সালাম সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা কাজিরবাজার গরুর হাট সংস্কার পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলা হবে- বাণিজ্যমন্ত্রী সিলেটে শিল্পী হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন খালেদা জিয়াকে‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা নিরাপত্তায় পাবেন এসএসএফ সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও,কে কোন উপজেলায় ? ইলিয়াসপত্নী লুনার সঙ্গে লড়তে চান যারা সিলেটে রাত সাড়ে ৯টার পর দোকান-পাট বন্ধ

চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে ভালো একটি ছবি – মৌ খান

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫৯৭ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : চলতি প্রজন্মের নায়িকা মৌ খান। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘অমানুষ হলো মানুষ’ ছবিতে অভিনয়ের পর মৌ খান অভিনয় শুরু করেন ডিপজলের নতুন ছবি ‘বাংলার হারকিউলিস’ এর। ছবিটি পরিচালনা করছেন যথারীতি মনতাজুর রহমান আকবর। অমি বনি কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করছেন নাদিম। নতুন খবর হলো এই নায়িকা আবারো নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ও অভিনীত ‘যেমন জামাই তেমন বৌ’ শিরোনামের একটি সিনেমায় শুটিং শুরু করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর।

গত বুধবার থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে সাভার ও মধুমিতা মডেল টাউনে। নতুন এই ছবি প্রসঙ্গে মৌ খান বলেন, এটি রোমান্টিক অ্যাকশন কমেডি ঘরানার ছবি। এখানে আমাকে একেবারেই আলাদা রুপে দেখবে সবাই। মৌ খান এই ছবিতে তার অভিনীত চরিত্র নিয়ে আরও বলেন, সমাজের বিভিন্ন প্রতিকূলতা ছবিতে তুলে ধরা হবে। এই ছবির গল্পে ভিন্নতা আছে। সব মিলিয়ে চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে ভালো একটি ছবি হবে এটি। এদিকে মৌ খান অভিনীত ‘বাহাদুরি’, ‘বান্ধব’ ও ‘তুই আমার জান’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *